ইসলাম টাইমস ডেস্ক : নতুন করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী মহামারির চেহারা নিয়েছে বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করে বলেছেন, এ ভাইরাসের বিস্তারের ওপর তারা সার্বক্ষণিকভাবে নজর রাখছিলেন, এবং এ ব্যাপারে ‘ভীতিকর রকমের নিষ্ক্রিয়তা’ দেখে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
চীন থেকে সূচনা হওয়া এই নতুন করোনাভাইরাস বা কোভিড নাইনটিন সংক্রমণে সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত পৃথিবীজুড়ে ১ লক্ষের বেশি মানুষ সংক্রমিত হয়েছে এবং ৪ হাজার ৩শ’রও বেশি লোকের মৃত্যু হয়েছে।
বিবিসি
















