অডিও ফাইল শুনে কুরআন হেফজ করলেন দৃষ্টি প্রতিবন্ধী যায়নাব ইসরা

ইসলাম টাইমস ডেস্ক: ছোটবেলায় কুরআন শিখতে পারেননি দৃষ্টি প্রতিবন্ধি যায়নাব ইসরা।  শৈশব-কৈশোর পেরিয়ে ৩১ বছর বয়সে এসে শুনে শুনেই পুরো কুরআনুল কারিম মুখস্ত করলেন ইসরা।

তুরস্কের খাটায় প্রদেশের আলেকজান্দ্রিয়া শহরের সরিসিকির উকুর পরিবারে জন্ম নেয়া ইসরা। উকুর পরিবারের ৫ সন্তানের মধ্যে এক সন্তান ইসরা।

গত ৪ বছর আগে ইসরা নারীদের এক কুরআন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন। কুরআন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে শুরু করেন কুরআন শেখা। তারপর শুনে শুনেই মুখস্ত করতে থাকেন পবিত্র কুরআন। ২ বছরে পবিত্র কুরআন মুখস্ত করতে সক্ষম হন।

২০১৭ সালে তুরস্কের কিয়েসারি শহরে অনুষ্ঠিত এক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এরপর বেশ কয়েক বার তিনি পবিত্র কুরআন পুরোপুরি পড়ে শুনিয়েছেন।

যায়নাব ইসরার ভাষায়, নারীদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্সে ভর্তি পবিত্র কুরআনের অডিও ফাইল শুনতে শুরু করি। কুরআন তেলাওয়াতের অডিও ফাইল শুনে শুনেই পুরো কুরআনুল কারিম মুখস্ত করতে সক্ষম হই।

দৃষ্টি প্রতিবন্ধি ইসরার হৃদয় থেকে বেরিয়ে আসবে কুরআনের সমুজ্জ্বল আলো। কুরআনের পাখি যায়নাব ইসরা হোক সমাজের সব নারী-পুরুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পূর্ববর্তি সংবাদইরাকে মার্কিন বাহিনীর বিমান হামলায় ২৬ যোদ্ধা নিহত
পরবর্তি সংবাদনড়াইলে মানহানির এক মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া