করোনা ঠেকাতে ইউরোপের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ইউরোপের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানান।

টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেন, আমাদের দেশে নতুন সংক্রমণ ঠেকাতে আমরা ইউরোপ থেকে সকল ভ্রমণ স্থগিত করছি। ইউরোপিয় ইউনিয়ন পর্যাপ্ত সতর্ক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৫জন। এছাড়া এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে কমপক্ষে মারা গেছেন ৩৮ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে ভয়াবহভাবে আঘাত করেছে করোনা ভাইরাস। চীনের পর ইতালি করোনা ভাইরাসে পুরোপুরি অবরুদ্ধ হয়ে গেছে।

পূর্ববর্তি সংবাদসহশিক্ষার পরিবেশে চোখের গোনাহ: বাঁচার কৌশল কী ?
পরবর্তি সংবাদসোশ্যাল মিডিয়ায় নাস্তিক্যবাদ : ঈমান-লুটেরাদের থেকে সন্তানকে বাঁচান