নড়াইলে মানহানির এক মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

ইসলাম টাইমস ডেস্ক: কয়েকে বছর আগে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে করা মন্তব্যের জেরে মানহানির অভিযোগে নড়াইলে করা এক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়ার পক্ষে দুই দফা জামিন আবেদন করা হলেও উচ্চ আদালতে তা বাতিল হয়ে যায়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও এ এস এম আবদুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে মামলাটি করেন জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম।

পূর্ববর্তি সংবাদঅডিও ফাইল শুনে কুরআন হেফজ করলেন দৃষ্টি প্রতিবন্ধী যায়নাব ইসরা
পরবর্তি সংবাদখাওয়ার পর পাত্র ধুয়ে খাওয়া এবং মুখমন্ডলে ও পায়ের তালুতে হাত মোছা কি সুন্নত?