ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলমানদের ওপর চালানো গণহত্যায় দিল্লি রণক্ষেত্রে রূপ নেয়। সেই গণহত্যা নিয়ে গতকাল লোকসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণের তীব্র প্রতিক্রিয়া দিলেন হায়দরাবাদের সাংসদ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাউদ্দিন ওয়াইসি।
দিল্লি গণহত্যা নিয়ে বিতর্কের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী খোলাখুলি দিল্লি পুলিশকে সমর্থন করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি বলেন, শুধু দিল্লি পুলিশের জন্যই গণহত্যা সংঘঠিত হয়েছে, কিন্তু উনি (অমিত শাহ) ওদেরই আড়াল করলেন। গর্ব করে বললেন, ৩৬ ঘণ্টার মধ্যে সাম্প্রদায়িক অশান্তি বন্ধ করা গেছে।
ওয়েইসি আরো বলেন, দিল্লি পুলিশকে বাঁচানোর একটাই কারণ হতে পারে- উনি (অমিত শাহ) চান না, ব যে মুসলিমরা গণ হত্যায় নিহত হয়েছেন, যাদের বাড়িঘর জ্বলেছে, তারা ন্যয়বিচার পাক। অমিত শাহের বক্তব্যের পর আর কোনো ন্যয়বিচারই মিলবে না বলে দাবি করেন আসাউদ্দিন ওয়েইসি।
















