ইসলাম টাইমস ডেস্ক: আগামী ২৯ মার্চ যশোর-৬ আসনে উপনির্বাচন। নির্বাচন গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাজে কোথাও শৈথিল্য দেখলে প্রার্থীরা সেসব বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়কে জানাবেন। যদি কেউ আমার ব্যালট পেপারে হাত দেয়, রাতের বেলায় ছিনতাই করার জন্য বা কিছু করার জন্য; তাহলে যেন প্রতিটা গুলিতে একটা করে লাশ থাকে। এটা কিন্তু আমার লোকজন করবে। আই বিলিভ দেম। আমি যেখানে গেছি, আমাকে তারা কেউ হতাশ করেননি।’
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে যশোর সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, ব্যালট পেপার ঠিক সময়েই যাবে।’
















