ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহী রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে আজ রাত থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল বৃহস্পতিবার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, শুক্রবার রাত থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনাসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
















