ময়মনসিংহ ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহ ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলা বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় এক রিকশা চালক ও এক যাত্রী মারা গেছেন।

অপরদিকে বগুড়ার শেরপুরে হাজ্বীপুর কলেজ রোড এলাকায় ট্রলির চাপায় মহরম আলী (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় হাজ্বীপুর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভালুকা থানার ওসি মো. মইনউদ্দিন জানান, বালু বোঝাই একটি ট্রাক ময়মনসিংহ থেকে ভালুকায় আসার পথে বাসস্ট্যান্ডে ইউটার্ণ নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকসা চালক ও রিকসাযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তা রতন ইসলাম জনান, হাজ্বীপুর কলেজ রোড এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় ইট বোঝাই ট্রলিটি চাপা দিলে সে গুরত্বর আহত হলে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পূর্ববর্তি সংবাদমোদী আসছে না জানানোর পর করোনার ঘোষণা দেওয়া হয়েছে: মওদুদ
পরবর্তি সংবাদহোয়াইট হাউজের দাবি, ট্রাম্প করোনায় আক্রান্ত নন!