ইদলিব থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা তুরস্কের

ইসলাম টাইমস ডেস্ক: ইদলিবে হামলা-পাল্টা হামলা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তবে এখনো অস্থিতিশীলতা বিরাজ করছে সিরিয়ায়। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশটি থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছে তুরস্ক। এমনকি প্রয়োজনে সিরিয়ায় সেনা মোতায়েন আরও জোরদার করতে পারে আঙ্কারা।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি অ্যাকারের বক্তব্যের বরাতে শুক্রবার (১৩ মার্চ) এ খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-মাজদার নিউজ’।

গত মাসের মাঝামাঝি সময়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে দেশটির সরকারি বাহিনী। এ ক্ষেত্রে তাদের সমর্থন দেয় রাশিয়া। অন্যদিকে শরণার্থী সমস্যার অজুহাতে এই অভিযানের বিরোধিতা করে তুরস্ক। আর তাতে তুর্কিদের প্রতি সমর্থন জানায় যুক্তরাষ্ট্র।

একপর্যায়ে রুশ সমর্থিত সিরীয় বাহিনীর সঙ্গে তুমুল সংঘাতে জড়ায় তুর্কি সেনারা। এমন অবস্থায় গত ৫ মার্চ মস্কোতে বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকের পরই সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করেন এ দুই নেতা।

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাই খুন
পরবর্তি সংবাদকরোনায় দিল্লির সব সিনেমা হল বন্ধ