করোনা ভাইরাস: ২০ জেলায় হোম কোয়ারেন্টাইনে ৯৬৩ জন

ইসলাম টাইমস ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় বিদেশ থেকে আসা ব্যক্তিদের দেহে করোনা ভাইরাস আছে কিনা তা যাচাইয়ের জন্য হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত ২০ জেলায় ৯৬৩ জনকে এই ব্যবস্থায় পর্যবেক্ষণে রাখার খবর পাওয়া গেছে। তবে তাদের মধ্যে কেউ এখন পর্যন্ত করোনা আক্রান্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চাঁদপুরে ৬৪৮, মানিকগঞ্জে ১৬৯, কিশোরগঞ্জে ৬৫, নারায়ণগঞ্জে ১১, নরসিংদীতে ৯, নাটোরে ৮, যশোরে ৭, চট্টগ্রামে ৭, রাজবাড়ীতে ৬, কু‌ড়িগ্রামে ৬ জনসহ বিভিন্ন জেলায় এক দুইজন করে হোম কোয়ারেন্টাইনে আছে।

এর আগে বিদেশ থেকে আসা নারায়নগঞ্জের তিনজনের মধ্যে করোনা পাওয়া গেলেও তাদের অবস্থা এখন ভালো। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

পূর্ববর্তি সংবাদ৫ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা, বিশ্বজুড়ে করোনার সমীক্ষা
পরবর্তি সংবাদপূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা, মুদি দোকানদার নিহত