উত্তরাঞ্চলে আজ রাত থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহী রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে আজ রাত থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল বৃহস্পতিবার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, শুক্রবার রাত থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনাসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্ববর্তি সংবাদস্ত্রী করোনায় আক্রান্ত, তাই সতর্কতাবশত: স্বেচ্ছায় আইসোলেশনে কানাডার প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদইতালিতে করোনা ভাইরাস: ১ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা