স্ত্রী করোনায় আক্রান্ত, তাই সতর্কতাবশত: স্বেচ্ছায় আইসোলেশনে কানাডার প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সতর্কতাবশত: স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডোর কার্যালয় থেকে এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোফি ট্রুডোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হলেও তা এখনো প্রকট হয়ে ওঠেনি। মৃদু মাত্রায় রয়েছে। আপাতত আইসোলেশনে থাকবেন ট্রুডোর স্ত্রী। তবে জাস্টিন ট্রুডোর শরীরে এখনো ভাইরাস শনাক্ত হয়নি।

সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফেরার পর সোফি ট্রুডোর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। এরপর দেশটির স্থানীয় সময় বুধবার তিনি চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করান। তারপর তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

এদিকে স্ত্রীর করোনাভাইরাসের উপসর্গ চিহ্নিত হওয়ার পর স্বেচ্ছায় আইসোলেশনে যান ট্রুডো। বর্তমানে তিনি তার বাসভবনেই অবস্থান করছেন। এ কারণে দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রীসভার বৈঠকও বাতিল করেছেন তিনি।

পূর্ববর্তি সংবাদআরও ১০ দিন বাড়ানো হচ্ছে হজ নিবন্ধনের সময়সীমা
পরবর্তি সংবাদউত্তরাঞ্চলে আজ রাত থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস