ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ এবং নিজেদের সুরক্ষার জন্য পাকিস্তানেবেরলভী একটি ধারার সকল মাদরাসা, কলেজ এবং অন্যসব প্রতিষ্ঠান ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
বেরলভী ধারার শিক্ষাবোর্ড তানযিমুল মাদারিস কর্তৃপক্ষ আজ এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে।
মুফতি মুনিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বেরলভী ধারার অনেক আলেম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে জানানো হয়, সরকারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা সরকার দেবে। তবে আমরা নিজেদের সুরক্ষার জন্য আমাদের বোর্ডের সকল মাদরাসার সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত বোর্ডের অধীনে পরিচালিত সকল মাদরাসা, কলেজ বন্ধ থাকবে। তবে এরই মাঝে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে গৃহিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
সূত্র: ডেইলি জঙ
















