মহামারি থেকে বাঁচতে সতর্কতামূলক নির্দেশনা পালনের আহ্বান জানালেন আল্লামা তাকি উসমানি

ইসলাম টাইমস ডেস্ক : করোনা ভাইরাস থেকে বাঁচতে  রাষ্ট্রের সতর্কতামূলক নির্দেশনাগুলো পালন করতে আহ্বান জানালেন পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। গতকাল এক টুইটে সতর্কতার পাশাপাশি তাওবা ইস্তিগফার এবং দোয়া ও গোনাহ থেকে বাঁচার উপর তাকিদ করেন এই আলেম।

তিনি বলেন, মহামারি বাঁচার জন্যে পদক্ষেপ নেওয়া তাওয়াক্কুলের খেলাফ নয়। এই সব পদক্ষেপের অনেকগুলোই আমাদের নবীর শিক্ষা। তবে এসব পদক্ষেপের সাথে সাথে আমাদেরকে গোনাহ থেকে বাঁচতে হবে।

এর আগে আরে টুইটে এই আলেম লেখেন, মহামারি, ভাইরাস আসবে, আবার যাবে, এটাই স্বাভাবিক। একারণে সমাজে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে বরং আল্লাহর দরবারে তাওবা ইসতেগফার এবং দুআয় মনোনিবেশ করা উচিত। সাথে সাথে সম্ভাব্য সব ধরনের সতর্কতা অবলম্বন করুন। আর বেশি বেশি করে পড়ুন,

لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.

( লা ইলা হা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যোয়ালিমিন )।

 

 

পূর্ববর্তি সংবাদকুমিল্লা তালীমুদ্দীন একাডেমিতে ফিকহী মজলিস আগামী মঙ্গলবার
পরবর্তি সংবাদবিবাড়িয়ায় গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক