ইসলাম টাইমস ডেস্ক : করোনা ভাইরাস থেকে বাঁচতে রাষ্ট্রের সতর্কতামূলক নির্দেশনাগুলো পালন করতে আহ্বান জানালেন পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। গতকাল এক টুইটে সতর্কতার পাশাপাশি তাওবা ইস্তিগফার এবং দোয়া ও গোনাহ থেকে বাঁচার উপর তাকিদ করেন এই আলেম।
It is not against Tawakkul to take preventive measures in #epidemic conditions Such measures are persuaded by Prohetic traditions. If the authorities advise such measures, it is an Islamic duty to obey. At the same time v should refrain from sins and should make istighfar.
— Muhammad Taqi Usmani (@muftitaqiusmani) March 13, 2020
তিনি বলেন, মহামারি বাঁচার জন্যে পদক্ষেপ নেওয়া তাওয়াক্কুলের খেলাফ নয়। এই সব পদক্ষেপের অনেকগুলোই আমাদের নবীর শিক্ষা। তবে এসব পদক্ষেপের সাথে সাথে আমাদেরকে গোনাহ থেকে বাঁচতে হবে।
وبائیں آتی جاتی رہتی ہیں انکی وجہ سے معاشرے میں خوف وہراس پھیلانے کے بجائے اللہ تعالی کے حضور توبہ استغفار اور دعاؤں کا اور مناسب احتیاطی تدبیروں کااہتمام کرنا چا ہئے خاص طورپر یہ دعا لاالہ الاانت سبحانک انی کنت من الظالمین بکثرت پڑھیں
— Muhammad Taqi Usmani (@muftitaqiusmani) February 28, 2020
এর আগে আরে টুইটে এই আলেম লেখেন, মহামারি, ভাইরাস আসবে, আবার যাবে, এটাই স্বাভাবিক। একারণে সমাজে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে বরং আল্লাহর দরবারে তাওবা ইসতেগফার এবং দুআয় মনোনিবেশ করা উচিত। সাথে সাথে সম্ভাব্য সব ধরনের সতর্কতা অবলম্বন করুন। আর বেশি বেশি করে পড়ুন,
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
( লা ইলা হা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যোয়ালিমিন )।
















