মিরপুরে আবারো অগ্নিকাণ্ড: এবার পুড়ছে ঝুটপট্টির গোডাউন

ইসলাম টাইমস ডেস্ক: বুধবার রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পর এবার মিরপুর ১০ নম্বর এলাকার ঝুটপট্টির গোডাউনে আগুন লেগেছে। আজ শনিবার বেলা ১টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শিকদার গণমাধ্যমকে বলেন, বেলা ১টা ২৫ মিনিটে পল্লবী থানার মিরপুর ১০ নম্বর এলাকার ঝুটপট্টির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করেছে।

আগুন লাগার ব্যাপারে পল্লবী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আকলিমা খাতুন গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন। আগুনে হতাহত হওয়ার কোনো খবর মেলেনি। ঝুটের কারখানা থেকে আগুন লেগেছে বলে তাঁরা জানতে পেরেছেন।

পূর্ববর্তি সংবাদদেশ এখন করোনা ভাইরাসের প্রভাব মুক্ত: আইইডিসিআর
পরবর্তি সংবাদমাইক্রোসফট থেকে পদত্যাগ করলেন বিল গেটস