রূপগঞ্জে ট্রাকচাপায় এসআই নিহত

ইসলাম টাইমস ডেস্ক : রূপগঞ্জের গাউছিয়া নলপাথর এলাকায় ট্রাকচাপায় একেএম ফজলুল হক (৩৮) নামে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে নলপাথর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফজলুল হক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) হেড অফিসে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার হোসেনপুর গ্রামের বীর প্রতীক ক্যাপ্টেন আবদুল হকের ছেলে। বর্তমানে তিনি মালিবাগে পরিবারের সঙ্গে থাকতেন। তার দুই মেয়ে সন্তান রয়েছে।

রূপগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেল যোগে একেএম ফজলুল হক কাঞ্চনব্রিজ থেকে গাউছিয়ার দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। নিহতের মরদেহ ঢামেক মর্গে রয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদডিসির বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিক তুলে নিয়ে গেল মোবাইল কোর্ট
পরবর্তি সংবাদকরোনা ভাইরাস : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প