ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনা সতর্কতা প্রসঙ্গে বলেছেন, ভারত থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশ বন্ধ থাকবে। এবং আজ রবিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের যাত্রীদের সে দেশে প্রবেশ বন্ধ করেছে। আমরাও সে অনুয়ায়ী ভারতের যাত্রীদের প্রবেশ বন্ধ করেছি।
আজ রবিবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিস মিলনায়তনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী: একটি পর্যালোচনা শীর্ষক এ সেমিনার আয়োজন করে বিস। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেমিনারে আরও বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, বিস চেয়ারম্যান এম ফজলুল করিম, বিস মহাপরিচালক মেজর জেনারেল এমদাদুল বারী প্রমুখ।
















