ইসলাম টাইমস ডেস্ক : ৩১ মার্চ পর্যন্ত ব্রিটেন ছাড়া ইউরোপের সঙ্গে বাংলাদেশের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়৷
এদিকে, ইটালি থেকে শনিবার ১৪২জন দেশে ফিরেছেন৷ সকালে ঢাকায় আসার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাদের সরাসরি নেওয়া হয়েছে আশকোনার হজ ক্যাম্পে৷ তাদেরকে সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন৷
ইটালি থেকে আরও শতাধিক ব্যক্তি আসছেন বলেও জানান তিনি৷ তাদের নিয়েও একই পরিকল্পনা নেয়া হয়ছে৷
















