অবশেষে ক্ষমতা ছাড়তে হচ্ছে যুদ্ধবাজ নেতানিয়াহুকে

ইসলাম টাইমস ডেস্ক: অবশেষে ক্ষমতা ছাড়তে হচ্ছে দখলদার ইয়াহুদি রাষ্ট্র ইসরায়েলের দীর্ঘদিনের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। দেশটিতে সরকার গঠন করতে দেশটির বর্তমানর প্রতিদ্বন্দ্বী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গান্টজকে সমর্থন দিয়েছে আরব জোট। বেনি গান্টজ একসময় ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন। খবর ‘রয়টার্স’।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, রবিবার (১৫ মার্চ) এক বিবৃতিতে গান্টজের প্রতি সমর্থনের কথা জানিয়েছে আরব জোট। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন সুরক্ষিত করতে পেরেছেন গান্টজ। নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ৫৮টি আসন।

গত ২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে কম ভোট পেলেও কট্টর ডানপন্থি দল ইসরায়েল বেইতেনু এবং আরব জোটের সমর্থন আদায় করতে পেরেছেন বেনি গান্টজ। ফলে সরকার গঠনের সুযোগ তৈরি হলো তার সামনে।

প্রসঙ্গত, গত এক বছরের মধ্যে তিনটি নির্বাচনের সম্মুখীন হয়েছে ইসরায়েল। তবে এসব নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

পূর্ববর্তি সংবাদকরোনার কারণে এখনও বারগুলো বন্ধ করে দেওয়ার সময় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদভারতে ধেয়ে আসছে নতুন বিপদ পঙ্গপাল