ইতালিতে করোনাভাইরাস : একদিনে মারা গেল ৩৬৮ জন

ইসলাম টাইমস ডেস্ক : ইতালিতে করোনাভাইরাসে একদিনে ৩৬৮ জন মারা গেছেন। রোববার ২৪ ঘণ্টায় এ প্রাণঘাতী ভাইরাসে ওই রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যুতে জনমনে আরও আতঙ্ক ছড়াচ্ছে।

এর আগে গত শুক্রবার মারা গিয়েছিল ২৫০ জন। মহামারী করোনাভাইরাসে এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮০৯ জনে।

একদিনে ওই রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনায় নতুন করে ভাবিয়ে তুললো দেশটির সরকার ও জনগনকে।

করোনার বিস্তার ঠেকাতে ইতালি সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। গোটা ইতালি এখন কোয়ারেন্টাইনে পরিনত হয়েছে।

মহামারী করোনাভাইরাস বিস্তারের কেন্দ্র এখন ইউরোপ। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি ইতালিতে ভয়াবহ রূপ নিয়েছে।

প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। রোববার আকস্মিকভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে গেল। একই সঙ্গে বেড়েছে আক্রান্ত রোগী সংখ্যাও। রোববার একদিনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৯০ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ২৪ হাজার ৭৪৭ জন। চিকিৎসাধীন আছে ২০ হাজার ৬০৩ জন।

তাদের মধ্যে ১৮ হাজার ৯৩১ জনের অবস্থা স্থিতিশীল অথবা উন্নতির দিকে এবং বাকি ১ হাজার ৬৭২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৩৫ জন। আক্রান্তের সংখ্যা অনুপাতে মৃত্যুর হার ৪৪ শতাংশ এবং সুস্থতার হার ৫৬ শতাংশ।

ইউরোপের দেশটিতে দিনদিন অবস্থার অবনতি হচ্ছে। এ দিকে করোনা ভাইরাসের কারণে ইতালিতে জরুরি অবস্থা জারি করে পুরো দেশকে লকডাউন করা হয়েছে।

ফার্মেসি এবং খাবার দোকান ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। ফলে গোটা ইতালি থমকে আছে। অর্থনৈতিক অবস্থা অবনতির

পূর্ববর্তি সংবাদকরোনার প্রভাবে কুয়েতে আজানে পরিবর্তন!
পরবর্তি সংবাদসোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পালালেন সন্দেহভাজন করোনা রোগী