‘প্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সেফটির জন্য, ঘোরাফেরার জন্য নয়’

ইসলাম টাইমস ডেস্ক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সেফটির জন্য, ঘোরাফেরার জন্য নয়।

অভিভাবক ছাড়া কোনো শিক্ষার্থী একা একা বাইরে ঘোরাফেরা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (১৬ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে শিক্ষ প্রতিষ্ঠান বন্ধ বিষয়ক সিদ্ধান্তের পরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকেরা নিশ্চিত করবেন যে তাদের ছেলেমেয়েরা একাকী যেন বাইরে ঘুরে না বেড়ায়। তাদের ছুটি দেওয়াই হচ্ছে সেফটির জন্য।

তিনি আরো বলেন, আরেকটা অনুরোধ মসজিদ, মাদরাসা ও পেপারের মাধ্যমে বলে দেবেন- যদি কারো জ্বর এবং সর্দি-কাশি হয় তিনি যেন কোনো পাবলিক প্লেসে না আসেন। মসজিদ বা অফিসেও না। আমরাও অফিসে বলে দিয়েছি জ্বর এবং সর্দি-কাশি থাকলে সে অফিসে আসবে না।

পূর্ববর্তি সংবাদহবিগঞ্জে সন্তানকে গলাটিপে হত্যায় পিতা আটক
পরবর্তি সংবাদমানুষ জবাবদিহিতামূলক রাজনীতি চায়: শেখ রবি