এবার সৌদিতেও হারামাইন ছাড়া সব মসজিদ বন্ধ ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এবার মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববী ছাড়া সৌদি আরবের সব মসজিদে জুমা-জামাত বন্ধ ঘোষণা করা হয়েছে।

সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানেনে হয়েছে সৌদি ভিত্তিক হারামাইন শরিফাইন ফেসবুক পেজে।

মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এর আগে কুৃয়েত, আরব আমিরাত, কাতার সহ বিভিন্ন বিভিন্ন দেশে সতর্কতামূলক কঠিন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসিএএ নিয়ে আদালতের সব রকম কর্তৃত্ব কেড়ে নিল বিজেপি, সুপ্রিম কোর্টে সরকারের হলফনামা
পরবর্তি সংবাদইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৫ জনের মৃত্যু