ইসলাম টাইমস ডেস্ক: দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মুন্সীগঞ্জে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জেলার শ্রীনগর উপজেলাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের কেওয়াটখালি এলাকার চেয়ারম্যান বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সঞ্জয় কুমার গণমাধ্যমকে জানান, দুপুরে দুইজন আরোহী একটি মোটরসাইকেলযোগে চেয়ারম্যান বাড়ির সামনে পৌঁছালে মাওয়াগামী একটি ড্রাম ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে ওই দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
















