‘বিদেশফেরতরা কোয়ারেন্টাইনে না থাকলে সংক্রমণ আইনে জেল-জরিমানা করা হবে’

ইসলাম টাইমস ডেস্ক: বিদেশফেরত বাংলাদেশিদের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কেউ এর ব্যত্যয় ঘটালে সংক্রমণ ব্যাধির আইন অনুযায়ী তাকে জেল-জরিমানা করা হবে।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের ১৭০টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত। এই দেশগুলো থেকে আসা অনেকেই বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা না নিয়ে পালিয়ে গেছেন। তাদের চিহ্নিত করতে মাঠপর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, আক্রান্ত দেশ থেকে আসা সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যদি কারও করোনার লক্ষণ দেখা দেয় তাহলে পরীক্ষা-নিরীক্ষা জন্য আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করতে হবে।

পূর্ববর্তি সংবাদমুজিববর্ষ অনুষ্ঠান: মোদিসহ পাঁচ বিদেশি অতিথির ভিডিও বার্তা প্রেরণ
পরবর্তি সংবাদবঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই মুজিববর্ষে আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী