আ.লীগ জনগণের জন্য রাজনীতি করে, দুর্যোগেও তাদের পাশে থাকে: নাসিম

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে জানিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, শুধু ভোট চাওয়া, ক্ষমতায় আসার রাজনীতি নয়; প্রতিটি সংকটে অতীতে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, তেমনি করোনা ভাইরাস সঙ্কট মোকাবেলার ক্ষেত্রেও জনগণের পাশে থেকে জয়ী হবে।

আজ মঙ্গলবার রাজধানীর আজিমপুরে এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাদ্য, বস্ত্র ও করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ শেষে এ কথা বলেন মোহাম্মদ নাসিম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল, যে দলটি সব ধরনের দুর্যোগ মোকাবেলায় দেশের মানুষের পাশে ছিলো।

তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যে দলটি, যে কোনো ধরনের দুর্যোগের সময়ে দেশের মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। ভবিষ্যতে এই দলটি মানুষের পাশে থাকবে। ভবিষ্যতেও আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে করোনা ভাইরাসসহ সব ধরনের সংকট মোকাবিলা করে এগিয়ে যাবে।

পূর্ববর্তি সংবাদএবার কাতারেও মসজিদে জুমা-জামাত বন্ধ ঘোষণা
পরবর্তি সংবাদকরোনা ভাইরাস: ৮৫ হাজার কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইরান