করোনা প্রতিরোধে পাকিস্তানের পদক্ষেপের প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Afhan trucks line up as they wait to cross the Pakistan-Afghanistan closed amid concerns over the spread of the COVID-19 novel coronavirus, in Torkham some 54 kms fron Peshawar on March 16, 2020. - Pakistan will close its border with Iran and Afghanistan in a bid to control the spread of the coronavirus, the interior ministry said. The move is the latest such action as countries around the world act swiftly to restrict travel in an attempt to slow the global outbreak, which was this week declared a pandemic. (Photo by Abdul MAJEED / AFP)

ইসলাম টাইমস ডেস্ক: নোভেল করোনাভাইরাস থেকে রক্ষা পেতে পাকিস্তানের পদক্ষেপকে ‘সময়োচিত’ ও ‘জাতীয়ভাবে সবচেয়ে ভালো’ বলে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন আক্রান্তের ক্ষেত্রে কড়া নজরদারি অব্যাহত রাখতে ও বিভিন্ন সরকারি হাসপাতালে পরীক্ষার সুযোগ বাড়াতে আহ্বান জানিয়েছে এই সংস্থা।

বিভিন্ন হাসপাতাল ও পরীক্ষাগার পরিদর্শনের পর করাচিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি প্রধান ডা. পালিথা গুনারাথানা মাহিপালা বলেন, যখন অন্য দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন এই ভাইরাসকে কোণঠাসার ভেতরে রাখতে পারছে, যা সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য।

তিনি বলেন, লোকজনের অন্তত ২০ সেকেন্ড করে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া উচিত। আর যখন হাত ধোয়ার সুযোগ থাকে না, তখন স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে।

পূর্ববর্তি সংবাদবিদেশ ফেরত আরও দুজন করোনায় আক্রান্ত
পরবর্তি সংবাদএবার মুখ খুললেন কুড়িগ্রামের আরডিসি নাজিম