মত বদলালেন সিইসি: পরিস্থিতি খারাপ হলে চসিকসহ ৫ আসনের উপ নির্বাচন স্থগিত

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল কোনোক্রমেই নির্বাচন স্থগিত করা যাবে না জানালেও প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা আজ বলছেন, করোনার কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ (চসিক) পাঁচ আসনের নির্বাচন স্থগিত করা হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা জানান সিইসি।

করেনায় দেশের নির্বাচন বন্ধ হবে কিনা এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, এখন পর্যন্ত আমরা নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নিইনি। আরও দুই-একটা দিন দেখি। কারণ নির্বাচনের প্রস্তুত শেষের দিকে।

আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরগাট-৪ আসনের উপ-নির্বাচন, এছাড়া আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তি সংবাদবিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৪০৯ যাত্রী
পরবর্তি সংবাদথাইল্যান্ডে বোমা বিস্ফোরণে সাংবাদিকসহ আহত ১৮ জন