ইসলাম টাইমস ডেস্ক : করোনা আতঙ্কে বাংলাদেশ সফর বাতিল হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে মোদীর যোগ দেওয়া নিয়ে বাংলাদেশে প্রবল বিতর্ক হয়েছে। লোকে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। বিশেষ করে দিল্লি হিংসার পরিপ্রেক্ষিতে মোদীর সফর নিয়ে বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভ বেড়েছিল। তবে করোনার জন্য সফর বাতিল হয়ে যাওয়ায় বিতর্কও ধামাচাপা পড়ে যায়। তাই সম্ভবত এ বার আগে থেকে ভিডিও-বার্তার মাধ্যমে মোদীর অংশ নেওয়ার খবর জানানো হয়নি। মঙ্গলবার এই অনুষ্ঠান হবে, সোমবার রাতে এই ঘোষণা করা হয়েছে।
















