করোনা: বেনাপোল সীমান্তে ১৯ ভারতীয়কে প্রবেশ করতে দেয়নি পুলিশ

ইসলাম টাইমস ডেস্ক: মেডিকেল প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সোমবার ১৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেয়নি বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তারা সবাই বাগেরহাট জেলার রামপাল বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাগজপত্র ও ভারতের কোনো মেডিকেল প্রতিবেদন না থাকায় তাদের ফেরত পাঠানো হয়েছে।

বিশ্বের প্রতিটি দেশ তাদের নিজ দেশ সুরক্ষার জন্য বিদেশিদের প্রবেশের ব্যাপারে সতর্ক রয়েছে জানিয়ে ওসি বলেন, ইতোমধ্যে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

ভারত থেকে আসা ১৯ যাত্রীর প্রতিনিধি রামেশ পাল জানান, সম্প্রতি করোনাভাইরাসের কারণে বিধি-নিষেধ জারি হওয়ায় এবং তাদের সাথে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশে ঢুকতে দেয়নি।

পূর্ববর্তি সংবাদঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
পরবর্তি সংবাদসিরাজগঞ্জে কলেজের গেট ধসে শিশুসহ নিহত তিনজন