নরসিংদীতে ঘরের সিঁদ কেটে মাদরাসা ছাত্রীকে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদীর পলাশে ঘরের সিঁদ কেটে ঘুম থেকে তুলে নিয়ে আফিয়া আক্তার (১৬) নামের এক মাদরাসা ছাত্রীকে হত্যা করে ঘরের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই-বোনসহ ৫জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে আফিয়া তার বড় দুই বোনের সাথে শোবার ঘরে ঘুমিয়ে পড়লে হত্যাকারীরা ঘরের সিঁদ কেটে ঘুমন্ত অবস্থায় আফিয়াকে তুলে নিয়ে হত্যা করে বাড়ির পাশের ফেলে যায়। পরে রাতে শোয়া অবস্থায় বোনরা তাকে বিছানায় না পেয়ে ঘরের সিঁধ কাটা দেখে বাহিরে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে ঘরে পূর্ব পাশে মাথায় রক্তাক্ত অবস্থায় আফিয়াকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার আফিয়াকে মৃত বলে জানায়। নিহত আফিয়া আক্তার গজারিয়া গ্রামের আজাহার মিয়ার মেয়ে। সে গজারিয়ার উলুম দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী।

এদিকে স্থানীয়রা জানায়, প্রেম জনিত বিষয়নিয়ে ভাইদের সাথে আফিয়ার প্রায় সময় বাকবিতণ্ডা হয়। ঘটনার রাতে চিৎকার শুনে বাড়ির পাশে বের হয়ে দেখি আফিয়ার দুই ভাই সাখাওয়াত ও আলম রক্তাক্ত অবস্থায় আফিয়াকে ধরাধরি করে ঘরের ভিতর নিচ্ছে। কি হয়েছে জিজ্ঞাস করলে তারা জানায় কিছুই হয়নি।

পলাশ থানার ওসি শেথ মো. নাসির উদ্দিন বলেন, বোনের প্রেমজনিত বিষয় নিয়ে ভাইদের সাথে ঝগড়ার বিষয়টি শুনেছি। হত্যার সার্বিক দিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় দুই ভাই, দুই বোন ও বোন জামাইকে আটক করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদনওগাঁয় ১৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ ওষুধসহ ভুয়া চিকিৎসক আটক
পরবর্তি সংবাদনিষিদ্ধ করা হল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ