ময়মনসিংহে কালভার্টের নিচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক:ময়মনসিংহের ভালুকা উপজেলায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এসএমসি ফ্যাক্টরির উত্তর পাশে কালভার্টের নিচে লাশটি পড়ে ছিল।

সিআইডি ক্রাইম সিনের টিম আসলে লাশ উদ্ধার করা হবে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে কালভার্টের নিচে একটি লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন গণমাধ্যমকে জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। অর্ধগলিত লাশটি অজ্ঞাত ও মধ্যবয়সী এক নারী। লাশের গায়ে একটি কালো রঙের জামার মতো দেখা যাচ্ছে। পুলিশের সিআইডি ক্রাইম সিনের টিম আসলে লাশ উদ্ধার করা হবে।

পূর্ববর্তি সংবাদকরোনা ভা্ইরাস: এক ছিপি গোমূত্র ও পশ্চিমবঙ্গের শিবুর ভুল শিকারের গল্প
পরবর্তি সংবাদশিবচর লকডাউন, অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রাজশাহী বাস চলাচল বন্ধ