রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধ, যুবককে গুলি করে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক :  রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম কাজল বিশ্বাস (৪৫)।

বুধবার রাত ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল বিশ্বাস হাটবন গ্রামের বুদ্ধিশ্বর বিশ্বাসের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফজলুল করিম গণমাধ্যমকে জানান, বুধবার রাতে সন্ত্রাসীরা হাটবন বাজার থেকে কাজল বিশ্বাসকে ধরে নিয়ে বাড়ির অদূরে একটি আমবাগানে গিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।

এসময় তার সঙ্গে চাচাতো ভাইও ছিল। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদআল্লাহর উপর ভরসার সাথে সচেতনতা ইসলামের অন্যতম শিক্ষা
পরবর্তি সংবাদযোগীরাজ্যে সহজ সমাধান : করোনার ভয়ে স্কুলে সবাইকে বিনা পরীক্ষায় পাশ ঘোষণা