অবশেষে দেশজুড়ে সব বার বন্ধ রাখার নির্দেশ এল

ইসলাম টাইমস ডেস্ক: অবশেষে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশে সব হোটেল, রেস্তোরাঁ ও ক্লাবের বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, বারগুলো বন্ধের সময় এখনো হয়নি।

বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে কারণীয় সম্পর্কে জানানো হবে। বৃহস্পতিবার থেকেই এ নির্দেশ কার্যকর করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, “বর্তমান পরিস্থিতির কারণে হোটেল, রেস্টুরেন্ট ও ক্লাবের বারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব জায়গায় যেহেতু জটলা হয়, জনসমাগম হয় সে কারণে এ নির্দেশ প্রদান করা হয়েছে।”

পূর্ববর্তি সংবাদলাশটি পড়ে ছিল ড্রেনের দক্ষিণ পার্শ্বে দেয়ালের নিচে
পরবর্তি সংবাদভারতে আলোচিত নির্ভয়া হত্যা-ধর্ষণের চার আসামির ফাঁসি শুক্রবার ভোরে, সব আর্জি খারিজ