রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ৫০ দোকান পুড়ে ছাই

ইসলাম টাইমস ডেস্ক: রাঙ্গামাটি শহরে অগ্নিকাণ্ডে ৫০ দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজগেট এলাকায় পানাহার নামে হোটেলের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজগেট এলাকার একটি হোটেলের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। এর পর আশপাশের বেশ কয়েকটি চায়ের দোকান ও মুদির দোকানে মজুদ থাকা গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে তা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় যুবক সাঈম উদ্দিন বলেন, আমরা একটি বিকট শব্দ শুনতে পাই। পরে বাইরে এসে দেখি আগুন জ্বলছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক রতন কান্তিনাথ জানান, দোকানগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদযোগীরাজ্যে সহজ সমাধান : করোনার ভয়ে স্কুলে সবাইকে বিনা পরীক্ষায় পাশ ঘোষণা
পরবর্তি সংবাদসিরিয়ায় ৯ হাজারের বেশি যোদ্ধা পাঠিয়েছে ইরান