সিরিয়ায় তুর্কি সামরিক বহরে আবারও হামলা, কয়েকজন সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ায় তুর্কি সামরিক বহরে আবারও হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন তুর্কি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় বুধবার (১৮ মার্চ) ইদলিবে এ হামলা হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, লাতাকিয়া-আলেপ্পো মহাসড়ক পার হওয়ার সময় তুর্কি সামরিক বহরে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন তুর্কি সেনা নিহত হয়েছেন।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, তুর্কি সামরিক বহরে একটানা কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার শিকার হওয়ার পর পরই পাল্টা হামলা চালাতে শুরু করে তুর্কি সেনারা।

কয়েকজন সেনা নিহত হওয়ায় আবারও ক্ষোভে ফুঁসে উঠতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে আসাদবাহিনীর হামলায় একসঙ্গে ৩৪ সেনা নিহত হওয়ার পর সিরিয়ায় বড় ধরনের অভিযান শুরুর নির্দেশ দেন তিনি। তুরস্কের ওই অভিযানে সিরিয়ার অনেক ক্ষয়ক্ষতি হয়।

পূর্ববর্তি সংবাদচসিক সহ সব উপনির্বাচন স্থগিতের আহ্বান জানালেন ফখরুল
পরবর্তি সংবাদকরোনার আতঙ্কে জুমা-জামাত স্থগিত করা যাবে না: মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ