ধর্মীয়, রাজনৈতিক সব ধরনের সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ

ইসলাম টাইমস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকাসহ সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

 

কনফারেন্সে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়ে বলা হয়, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। ধর্মীয় বা অন্য যে কোনো ধরনের জমায়েত বন্ধ। এটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। যে কোনোভাবে সব ধরনের সমাবেশ বা জমায়েত বন্ধ রাখতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের নেতৃত্বে এই ভিডিও কনফারেন্স করা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানের মর্দানে লকডাউন
পরবর্তি সংবাদকরোনা ভা্ইরাস: এক ছিপি গোমূত্র ও পশ্চিমবঙ্গের শিবুর ভুল শিকারের গল্প