ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিতের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও এমপি হারুন অর রশীদ।
শুক্রবার (২০ মার্চ) সংসদ সদস্য হারুন অর রশীদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এ অধিবেশন বাতিল করার আহ্বান জানায় বিএনপি।
প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। ১৮০টি দেশে ইতোমধ্যে এটি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।
















