করোনার কারণে সংসদের বিশেষ অধিবেশন স্থগিতের দাবি এমপি হারুনের

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিতের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও এমপি হারুন অর রশীদ।

শুক্রবার (২০ মার্চ) সংসদ সদস্য হারুন অর রশীদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এ অধিবেশন বাতিল করার আহ্বান জানায় বিএনপি।

প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। ১৮০টি দেশে ইতোমধ্যে এটি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।

পূর্ববর্তি সংবাদআমাদের সামনে অপেক্ষা করছে ভয়াবহ বিশ্ব মন্দা: জাতিসংঘ মহাসচিব
পরবর্তি সংবাদকরোনা থেকে আত্মরক্ষা পেতে আশ্বাসের বাণী শোনাচ্ছেন বিজ্ঞানীরা