চসিক নির্বাচন : বিএনপি চায় স্থগিত করতে, আ. লীগ প্রার্থীর না

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণের শঙ্কা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত। এদিকে নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমের আপত্তি নেই।

তবে চট্টগ্রামের সাধারণ মানুষ ও ভোটারদের পক্ষ থেকে নির্বাচন স্থগিতের দাবি উঠলেও কমিশন এখনো কোনো সিদ্ধান্তে জানায়নি।

এ দিকে নির্বাচন স্থগিতের কোনো সিদ্ধান্ত না জানালেও শুক্রবার (২০মার্চ) থেকে শুরু হচ্ছে নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম। প্রায় ১৫ হাজার কর্মকর্তাদের মধ্যে প্রথমদিনে ৩ হাজার কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিবেন বলে নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে।

নির্বাচন স্থগিতের বিষয়ে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচন জনগণের জন্য। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তাছাড়া এ শঙ্কা থেকে মানুষ ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবে তাতে কোনো সন্দেহ নেই।

নির্বাচন স্থগিতের ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমের সরাসরি বক্তব্য পাওয়া না গেলেও এর আগে বহুবার তিনি এ প্রশ্নে সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচন স্থগিতের কোনো প্রয়োজন নেই, দেশে এখনো সে ধরনের পরিস্থিতি তৈরি হয়নি।

পূর্ববর্তি সংবাদ৩০ বছরের ২ জনসহ নতুন ৩ জন করোনায় আক্রান্ত, একজনের অবস্থা আশঙ্কাজনক
পরবর্তি সংবাদশেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত: ওবায়দুল কাদের