হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে সীমা আক্তার (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীমা আক্তার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের আব্দুল মতিন এর মেয়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেটগামী পারাবত এক্সেপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান তিনি। লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনা: শ্রীলঙ্কায় কারফিউ, নেপালে সেনা মোতায়েন, পরিত্রাণের পথে চীন
পরবর্তি সংবাদ৩০ বছরের ২ জনসহ নতুন ৩ জন করোনায় আক্রান্ত, একজনের অবস্থা আশঙ্কাজনক