অনির্দিষ্ট সময়ের জন্য হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

ইসলাম টাইমস ডেস্ক: করোনার ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সকল বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদইভিএমে জাল ভোট দেয়ার সুযোগ না থাকায় ভোটের হার কম হয়েছে : ইসি সচিব
পরবর্তি সংবাদসাইদ আহমদ পালনপুরীর ইন্তেকালের সংবাদকে গুজব বলে নিশ্চিত করল দেওবন্দ কর্তৃপক্ষ