ইতালিতে আবারও রেকর্ড ভাঙ্গা মৃত্যুর মিছিল, ২৪ ঘন্টায় ৬২৭ মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘন্টায় শুক্রবার আরও ৬২৭ জন মারা গেছে। এনিয়ে দেশটিতে ৪ হাজার ৩২ জন মারা গেল। এর আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪০৫ জন।

করোনায় বাড়ছে গুরুতর অসুস্থ রোগী বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও, মোট সুস্থ হয়েছে ৫ হাজার ১শ ২৯ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭ হাজার ৮শ ৬০ এর আগে ছিল ৩৩ হাজার ১শ ৯০ জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭ হাজার ২১ জন গতকাল পর্যন্ত ছিল ৪১ হাজার ৩৫ জন যা আগের তুলনায় বেশি। এদিকে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি করোনা সমস্যা নিরসনে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন। দেশের জনগনের আর্থিক সমস্যা মেটাতে ভিন্ন ভিন্ন খাতে বরাদ্দ দিচ্ছেন এ পর্যন্ত প্রায় ৩৭৫ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছেন বিভিন্ন খাতে। দেশের অর্থনীতির স্বার্থে এ বরাদ্দ দিচ্ছেন সরকার।

ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়ায় সর্বোচ্চ মৃত্যু। অন্যদিকে নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছেন নাগরিক সুরক্ষা বিভাগ। এদিকে বৃহস্পতিবার একদিনে ৫ চিকিৎসক মারা গেছে। এনিয়ে মেট ১৩ জন চিকিৎসক মারা যান দেশটিতে।

পূর্ববর্তি সংবাদরাজশাহীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২
পরবর্তি সংবাদখাদ্যমন্ত্রীর মেয়ে কৃষ্ণা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত