ইসলাম টাইমস ডেস্ক: গোসল করতে পুকুরে নেমে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে দীপক নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার কালিটি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকালে উপজেলার কালিটি চা বাগানের পাশের পুকুরে গোসল করতে যায় স্কুলছাত্র দীপক। ওই সময় গোসলের একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম বলেন, ‘পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যুর খবর শুনে আমরা সেখানে গিয়েছিলাম। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
















