ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস দিন দিন বাড়িয়ে দিচ্ছে আমাদের দুশ্চিন্তা।আল্লাহ প্রদত্ত এ মহামারীর কাছে অসহায় আত্মসমর্পণ করেছে আধুনিক বিশ্বের সব পরাশক্তি। সম্প্রতি বাংলাদেশেও পড়েছে এ রোগের প্রভাব। এ মহামারিী থেকে আত্মরক্ষা পেতে করণীয়-অনুসরণীয় নিয়ে দেশবাসীর প্রতি এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৬ জন শিক্ষক।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ফেসবুক পেজে তারা তাদের বিবৃতিটি পোস্ট করেন।
বিবৃতিতে জবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকেরা দেশবাসী ও মুসল্লিদের উদ্দেশে বলেছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে পুরো মানব সভ্যতা আজ মহাবিপর্যয়ের সম্মুক্ষীন। আল্লাহ প্রদত্ত এ মহামারীর কাছে অসহায় আত্মসমর্পণ করেছে আধুনিক বিশ্বের সব পরাশক্তি। সম্প্রতি বাংলাদেশেও পড়েছে এ রোগের প্রভাব। এ মহামারিী থেকে আত্মরক্ষা পেতে সবাই সচেতন না হলে কেবল সরকারের পক্ষে করোনা বিপর্যয় থেকে জাতিকে সুরক্ষা দেয়া অত্যন্ত দুরূহ হবে ।’
জবির শিক্ষকেরা তাদের বিবৃতিতে করোনা বিপর্যয়ের এ সময়ে দেশবাসীকে ইসলামি শরিআর অনুযায়ী জীবনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ধর্ম, বুদ্ধি-বিবেক, সম্পদ ও বংশের সুরক্ষা নিশ্চিত করার কথা বলেন।
এছাড়াও তারা জাতির এ দুর্যোগ মুহূর্তে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে দেশের প্রাজ্ঞ আলেম সমাজকে কার্যকরী ভূমিকা পালনে আহবান জানান। তারা বলেন, ধর্মপ্রাণ মুসলিমদের এ দেশে আলেমদের কার্যকরী ভূমিকার মাধ্যমে জাতি এ বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে।
আসন্ন রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের কালোবাজারি ও মওজুদদারি বিষয়ে সংযমী হওয়ারও আহবান জানান জবি শিক্ষকেরা।
সর্বশেষ এ মহামারী থেকে আত্মরক্ষা পেতে সবাইকে আল্লাহমূখী হয়ে তওবা এতেগ্ফার ও রাসূল সাঃ-এর আদর্শ অনুসরণের আহবান জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ।
বৈশ্বিক দুর্যোগের এই মুহুর্তে সময়োপযোগী এ বিবৃতিদাতা শিক্ষকরা হলেন ১. জবি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন ২. বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল অদুদ ৩. সহযোগী অধ্যাপক ড. মো. রইছ উদদীন ৪. বিভাগের সহযোগী অধ্যাপক ও জবির প্রক্টর ড. মোস্তফা কামাল ৫. সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ৬. সহযোগী অধ্যাপক মুহাম্মদ নূরুল্লাহ ৭. সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক ৮. বিভাগের সহকারী অধ্যাপক তারেক বিন আতিক ৯. সহকারী অধ্যাপক মুহাম্মদ ছালেহ উদ্দিন ১০. সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হোসাইন ১১. সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম ১২. সহকারী অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ ১৩. সহকারী অধ্যাপক মুহাম্মদ খাইরুল ইসলাম ১৪. সহকারী অধ্যাপক আতিয়ার রহমান ১৫. সহকারী অধ্যাপক মোবারক হোসেন ১৬. সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর
















