স্মৃতিসৌধ ও বঙ্গভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

ইসলাম টাইমস ডেস্ক: বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জনস্বাস্থ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া করোনা ভাইরাসে বাংলাদেশেও কয়েকজনের আক্রান্ত ও মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতি গুরুত্ব পায়।

এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে। মৃত্যুও বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

পূর্ববর্তি সংবাদকরোনার কারণে উগান্ডায় তিনমাস বাড়িভাড়া আদায় নিষিদ্ধ!
পরবর্তি সংবাদইভিএমে জাল ভোট দেয়ার সুযোগ না থাকায় ভোটের হার কম হয়েছে : ইসি সচিব