করোনায় আক্রান্ত হয়ে মিরপুরে আরও একজনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি যে বাসায় থাকতেন ওই বাসার পাশেই এ ব্যক্তির বাসা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা সাসপেক্টেড ছিলেন। তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তবে ফল পাওয়া যায়নি।

শনিবার প্রথম ব্যক্তির মৃত্যুর পর একটি ভবনের ৩০টি পরিবারকে নজরদারিতে আনা হয়। তবে নিহত ব্যক্তি কিভাবে করোনা আক্রান্ত হন তা নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবার জানিয়েছে, বিদেশ ফেরত কেউ তাদের বাসায় নেই।

তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও আইইডিসিআর এ বিষয়ে আরও অনুসন্ধান চালাচ্ছে।

পূর্ববর্তি সংবাদকরোনা চিকিৎসায় চীনের সহায়তার আশ্বাস, কৃতজ্ঞ স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদগ্যাস ও বিদ্যুৎ বিল ৩-৪ মাস দেরিতে দিলেও চলবে