ইসলাম টাইমস ডেস্ক: বিশ্ব এখন আল্লাহ তায়ালা প্রদত্ত করোনা ভাইরাসের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। এমন অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক মারা গেলে গেলে আমরা অনুরোধ করবো সেখানেই দাফন করুন। বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ হওয়ায় লাশ সহজে দেশে আনাও সম্ভব নয়। এছাড়া লাশ আনতে খরচও অনেক বাড়বে।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ অনুরোধ জানান তিনি।
চীনের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি হলেও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে। এখন পর্যন্ত আল্লাহ তায়ালা প্রদত্ত এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭ হাজার ৬১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫০ জনের।
এদিকে, বাংলাদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও তিনজন, এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন বিদেশফেরত ব্যক্তি রয়েছেন। অন্যজন পূর্ববর্তীদের সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছেন।
















