সিলেটে লন্ডন ফেরত নারীর মৃত্যু, সন্দেহ করোনা ভাইরাস

ইসলাম টাইমস ডেস্ক: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাস সাসপেক্টটেড (সন্দেহে) লন্ডন ফেরত এক নারী (৬১) মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নগরীর শামীমাবাদ এলাকার ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন ডাক্তাররা।

রোববার আইইডিসিআর’র সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল বলে জানান আব্দুল খালেক।

পূর্ববর্তি সংবাদমিরপুরে-১ এ আরও ৪০ ভবন লকডাউন
পরবর্তি সংবাদসীতাকুণ্ডে উড়ে এসে পড়ল ৩০ কেজি ওজনের ধাতব পিণ্ড