ইসলাম টাইমস ডেস্ক: করোনায় বাংলাদেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হলো।নতুন করে আরও ছয়জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে ৩৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
সোমবার বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।
এই ছয়জনের মধ্যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। পুরনোদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে দেশে একজন চিকিৎসক ও দুইজন সেবিকা করোনাভাইরাসে আক্রান্ত হলেন।ছয়জনের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন।
















